ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পল্লবী থানা যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ

ads

পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে পল্লবী থানা যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর যুবদল এর উদ্যোগে ও পল্লবী থানা যুবদল এর আয়োজনে গরীব-অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।


পল্লবী থানা যুবদল এর বিপ্লবী সদস্য সচিব গোলাম কিবরিয়া ও সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন বাপ্পির পরিচালনায় ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবদল এর সন্মানিত যুগ্ন-আহবায়ক জনাব সালেহ আহমেদ মানিকসহ পল্লবী থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিটের নেতা-কর্মীবৃন্দ।


যুবদলের এই ইফতার কর্মসূচি পুরো রমজান মাসজুড়ে চলবে বলে জানা গেছে।

ads
ads
ads

Our Facebook Page